দুই মাসের মধ্যে বরিশালে বিএনপির সকল কমিটি গঠনের নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুই মাসের মধ্যে বরিশালে বিএনপির সকল কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৬, ২০২৫ ৩:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৬, ২০২৫ ৩:৪৮ পূর্বাহ্ণ

 

ছবি: প্রতিনিধি
জনতার আওয়াজ ডেস্ক

আগামী দুই মাসের মধ্যে বরিশালের ছয় জেলার সকল সাংগঠনিক কমিটি নতুন করে গঠনের নির্দেশ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।

গতকাল বরিশালে বিএনপির সম্মেলন প্রস্তুতি বিষয়ক এক সভায় এ নির্দেশ দেন তিনি।

সভায় প্রধান অতিথি আব্দুল আউয়াল মিন্টু তার বক্তব্যে বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া ভেঙে পরা প্রশাসনিক ব্যবস্থা পুনরুদ্ধার করা সম্ভাব নয়। তাছাড়া সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারে একমাত্র নির্বাচিত সরকারই পরিপূর্ণরূপে দায়িত্ব পালন করতে পারে। সকালে বরিশাল ক্লাব মিলনায়তনে শুরু হওয়া বিভাগীয় সম্মেলন প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগের ছয় জেলার সাংগঠনিক নেতারা।

বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন আরেক কেন্দ্রীয় সহ -সাংগঠনিক সম্পাদক মাহবুল হক নান্নু।

এরপর দুপুর দুইটায় বরিশাল মহানগর বিএনপির নেতাদের সাথে আলাদা করে বৈঠক করেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। দুটি সভায়ই আগামী দুইমাসের মধ্যে বরিশাল মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনিক কমিটি গঠনের তাগিদ দেন তিনি। সাংগঠনিক কাঠামো পুনর্গঠনে ব্যর্থ হলে কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপে কমিটি গঠন করা হবে বলেও হুঁশিয়ার দেন তিনি। বিকেলে মহানগর বিএনপির সভায় বরিশালের ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে সদস্যপদ ফরম বিতরণের উদ্ভোদন করেন তিনি।

বিকেলের সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক খান মনিরুজ্জামান ফারুক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।

সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, হায়দার আলী লেলিন, হাসান মামুন ও রওনক উল ইসলাম টিপু।

এছাড়া বরিশাল বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এবং জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন। দুটি সভায় অংশগ্রহণ করেন বরিশাল জেলা ও মহানগর বিএনপির সকল নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ