দুই রণবীরের সঙ্গে ‘সঙ্গম’ করবেন দীপিকা! - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুই রণবীরের সঙ্গে ‘সঙ্গম’ করবেন দীপিকা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

শুরু হয়েছে ভারতের জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজন। আর নতুন সিজনের প্রথম পর্বেই করণের আমন্ত্রণে হাজির হন বলিউডের প্রভাবশালী জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। প্রথম এপিসোডে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে হাজির করে রীতিমতো চমকে দিয়েছেন করণ। শুধু উপস্থিতিতেই নয়, প্রথম এপিসোডেই একের পর এক চমক দেখালেন রণবীর ও দীপিকা।

করণের কফির আড্ডায় তাঁদের প্রেমের গল্প এবং অতীত জীবনের সংগ্রামও শেয়ার করেছেন এই জুটি। সেই সঙ্গে ২০১৮ সালের বিয়ের ভিডিও প্রকাশ্যে এনেছেন দুজন। করণ জোহরের শোতে এই দম্পতির প্রথম যৌথ উপস্থিতি ছিল। দীপিকা ‘র‌্যাপিড ফায়ার’ রাউন্ডে ৭৩ শতাংশ দর্শক ভোট পেয়ে জিতেছেন।

‘কফি উইথ করণ’-এর আটতম সিজনের প্রথম পর্বে নতুন সব চমকের মাঝে ভক্তদের জন্যও বেশ বড় চমক রাখলেন করণ জোহর। একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের আশাও ব্যক্ত করেছেন এই নির্মাতা। আর সেই সিনেমার তারকা লিস্টে নাম রাখলেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের।

ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সালের চলচ্চিত্র ‘সঙ্গম’-এর রিমেক করার ইঙ্গিত দিলেন করণ। আর তাতে লিড রোলে দীপিকার সঙ্গে থাকছেন তাঁর সাবেক প্রেমিক ও বর্তমান স্বামী। দুই রণবীরের সঙ্গে দীপিকাকে দেখার ইচ্ছাটা বহুদিন ধরেই দর্শক-অনুরাগীদের।

কফির আড্ডায় করণ জোহর জানিয়ে দিলেন, শিগগিরই রাজ কাপুরের ‘সঙ্গম’ সিনেমার রিমেক করতে চলেছেন। সেই সঙ্গে করণ জানিয়েছেন, এই ছবিতে অভিনয় করবেন রণবীর সিং, রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। এই তিনজনকে নিয়ে, ত্রিকোণ প্রেমের গল্প বলতে চান করণ। এ জন্য করণ বেছে নিলেন রাজ কাপুরের ‘সঙ্গম’কে।

এদিকে ছবির গল্প শুনেই একেবারে রাজি দীপিকা ও রণবীর সিং। সত্যিই সিনেমাটি তৈরি করবেন কি না করণ, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য শেয়ার করেননি। তবে দর্শকদের প্রত্যাশা, এই তিন তারকাকে এক ফ্রেমে দেখার ইচ্ছাটা হয়তো করণের হাত ধরেই পূরণ হতে যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ