দুদকের মামলায় তারেক রহমানের পিএস অপুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুদকের মামলায় তারেক রহমানের পিএস অপুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ

 

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) মিয়া নুরুদ্দীন অপুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাক্ষগ্রহণ হয়েছে।

আজ রবিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত আসামির উপস্থিতিতে একজনের সাক্ষ্যগ্রহণ করেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী লিপন মইনুল।

এর আগে গত ২৩ অক্টোবর আসামির জামিন আবেদন নাকচ করে চার্জসীট গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৭ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী লিপন মইনুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) মিয়া নুরুদ্দীন অপুকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে নিয়ে আসা হয়। আসামী কোনো সন্ত্রাসী বা জঙ্গি না। তাই আসামিকে ডান্ডাবেড়ি না পরিয়ে আদালতে উপস্থাপনের আবেদন করা হয়েছে।

জানা যায়, ২০২০ সালের ১ জানুয়ারি দুদক অপুকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেয়। অপু জেলে থাকায় তার আইনজীবী ১৯ জানুয়ারি ১৫ দিনের সময় চান। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে ২৯ জানুয়ারি সময় বর্ধিত করে। বর্ধিত কার্যদিবসের মধ্যে হিসাব বিবরণী দাখিল না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি কমিশনের উপ-পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে কমিশনের আরেক সহকারী পরিচালক রুহুল আমিন গত বছরের ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ