দুপুরের খাবার ও বিকেলের নাস্তার বাজেট কমালেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুপুরের খাবার ও বিকেলের নাস্তার বাজেট কমালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই দেশের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছতা সাধনের আহ্বান জানিয়েছিলেন তারেক রহমান। তাই এবার নিজের অফিসেও কমিয়েছেন দুপুরের খাবার ও বিকেলের নাস্তার বাজেট, যা এসে দাঁড়িয়েছে ১৫০ টাকায়।

বুধবার (২২ এপ্রিল) তারই নমুনা তুলে ধরলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ-উর রহমান।

নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে ডা. জাহেদ লিখেছেন, প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার আর বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট ১৫০ টাকা, যেটা আগে ছিল এর পাঁচ গুণেরও বেশি।

পোস্টে তিনি আরও লিখেন, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় লাঞ্চের মেন্যুতে ছিল, ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, সেদ্ধ ডিম রান্না, ডাল ও দই। তিনি এ সংক্রান্ত একটি ছবিও ওই পোস্টে যুক্ত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ