দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫১, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস উইং মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছে।

রাজধানীর বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এ সংবাদ সম্মেলন হবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই সময় জানিয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

প্রেস উইং সাধারণত সপ্তাহে তিনদিন সংবাদ সম্মেলন করে। এর মধ্যে মঙ্গলবারও রয়েছে। তবে আজ সংবাদ সম্মেলন কোন কোন বিষয়ে হবে তা নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে জল্পনা-কল্পনা চলছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে মুমূর্ষু অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে, তার শারীরিক অবস্থা কিংবা তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কিছু বলা হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ