দুবাইতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী সংবর্ধিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুবাইতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডন্ট
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সভাপতি, জাতীয়তাবাদী রনাঙ্গনের ত্যাগী- দক্ষ-সাহসী ও প্রবীন রাজনীতিবিদ, তৃনমুল থেকে বেড়ে উঠা পরিশ্রমী ও বিজ্ঞ এক সংগঠক শ্রদ্ধাভাজন আবু জাফর চৌধুরী পবিত্র ওমরাহ পালন শেষে সংক্ষিপ্ত সফরে দুবাই আগমন করায় ছোট্ট পরিসরে উনাকে সংবর্ধিত করা হয়।

দুবাই ইন্টারন্যাশনাল সিটির মদিনা রেষ্টুরেন্ট হলরুমে ২৪ এপ্রিল (বুধবার) ইউএই জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে উনাকে ফুলেল শুভেচ্ছায় শিক্ত করা হয়।

এ উপলক্ষে নৈশভোজ উত্তর সংক্ষিপ্ত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব আবু জাফর চৌধুরী বলেন, আমরা এক কঠিন সময় পার করছি। দেশে গনতন্ত্র নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, মানুষ নিজের অধিকারের কথা বলতে পারছে না। ভারতীয় তাঁবেদার ফ্যাসিবাদী হাসিনার রোষানলে দেশ ও বিদেশে বাংলাদেশের মানুষ জিম্মি হয়ে আছে। ঐক্যবদ্ধ আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্যে দিয়ে এই দুর্দশার পরিত্রাণ করতে হবে।

উক্ত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আজমান বিএনপির সিনিয়র সহ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী। ইউএই বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ইউএই’র যুগ্ম আহ্বায়ক এম এনাম হোসেন এর পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাউজান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জনাব নাসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউএই’র প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ইউএই’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউএই বিএনপি নেতা হাবিবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুবাই বিএনপি নেতা দিদারুল আলম, আবু তৈয়ব, চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্সের পরিচালক ও ব্যবসায়ী নেত্রী মিস ফাতেমা, দুবাই বিএনপি নেতা নিজাম উদ্দিন সোহেল, জুয়েল চৌধুরী, আজাদ হোসেন সহ অনেকেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ