দুবাইতে দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুবাইতে দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ২:২১ অপরাহ্ণ

 

এম.এনাম হোসেন, দুবাই
বিশ্ববরেণ্য মোফাচ্ছিরে কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীর গায়েবানা জানাজা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল আবির সেন্ট্রাল ফ্রুটস এন্ড ভেজিটেবল মার্কেটের কেন্দ্রীয় মসজিদে (বড় মসজিদে) অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার আরব আমিরাতের স্থানীয় সময় এশার নামাজের পরে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী কমিউনিটি, রাজনীতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশী, ভারত, পাকিস্তান মিশর সহ বিশ্বের অনেক দেশের সাধারণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। জানাজা শেষে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন আল-আবির সেন্ট্রাল ফ্রুটস এন্ড ভেজিটেবল মার্কেটের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব শাইখ আবু ইউসুফ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ