দুবাইয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুবাইয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ

 

দুবাই প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শাখা। এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ মে) রাতে দুবাইয়ের মৌরি হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতিত্ব করেন দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবুল মনসুর।

দুবাই বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন ইউএই বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, দুবাই বিএনপির সহ সভাপতি জানে আলম জনি, দুবাই যুবদল সভাপতি ইউনুছ বাচ্চু।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হিরো করিম, লায়ন ওসমান চৌধুরী, আবদুস সাত্তার, ইয়াছিন আরাফাত, আনোয়ার হোসেন, আলাউদ্দিন, আবদুল্লাহ আব্বাস, আবদুল মন্নান ও মোহাম্মদ ইমাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ