দু’মাস প‌রে প্রধানমন্ত্রী হ‌বে বেগম খা‌লেদা জিয়া: দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দু’মাস প‌রে প্রধানমন্ত্রী হ‌বে বেগম খা‌লেদা জিয়া: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আর দুই মাস এর প‌রে বেগম খা‌লেদা জিয়া প্রধানমন্ত্রী হ‌বে ব‌লে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

‌তি‌নি ব‌লেন, আর দুই মাসের মধ্যে এই সরকারের বিদায় ঘন্টা বেজে যাবে। আওয়ামী লীগের ভাইয়েরা আশেপাশে কেউ থাকলে শুনেন, আপনা‌দের সময় ভালো না। আপনাদের বিদায় নিতে হবে। এরপরে সরকার হবে বিএনপি সরকার। এরপরে প্রধানমন্ত্রী হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার (১৮ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দুদু বলেন, বেগম খালেদা জিয়া যে রাস্তা দিয়ে যান, দেশের মা-বোন, ভাইয়েরা, চাচারা ফুল নিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আর আপনি ট্রেন ফ্রি করে দেন। মেয়েদেরকে একটা করে শাড়ি দেন। ৫০০ টাকা করে ফ্রিজ দেন তারপরে তারা আসে কিন্তু আপনারা ধরে রাখতে পারেন না। পাঁচ মিনিটের মধ্যেই চলে যায়।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আপনারা কষ্ট করে কর্মসূচি পালন করছেন। আর কয়েকটা দিন কষ্ট করে কর্মসূচি পালন করতে হবে। তারপরে এই দানব সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানা থেকে বের করব। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।

তি‌নি ব‌লেন, আওয়ামী লীগ যে টাকা চুরি করেছে, যে দুর্নীতি করেছে তার হিসাব একদিন দিতে হবে। আমাদের ইলিয়াস আলী কোথায়? চৌধুরী আলম কোথায়? ৬০০ থেকে ৭০০ জন বিএনপি নেতাকর্মীকে গুম করেছে। এদেরকে যেখানে রাখেন না কেন ফেরত দিতে হবে।

সা‌বেক এই সংসদ সদস‌্য বলেন, আওয়ামী ১৬ থেকে ১৮ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিন বছরের বাজেটের টাকা আপনারা মেরে দিয়েছেন। এটা এদেশের জনগণ এমনি এমনি ছেড়ে দেবে?

রাজশাহী মহানগর বিএন‌পির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. এরশাদ আলীর (ঈশা) সভাপ‌তি‌ত্বে মি‌ছি‌ল পূর্ব সমা‌বে‌শে আরো বক্তব‌্য রা‌খেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা মো. মিজানুর রহমান মিনু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সৈয়দ শাহীন শওকত খালেক, এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দন, সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ