দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে : টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে : টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই দিকে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। যানজট নিরসনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যাতে হিন্দু ভাই-বোনেরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট চিত্তরঞ্জন দাস নুপুর, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর মমিনুল হক নিক্সন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ