দুর্নীতিবাজ সরকারকে আর সময় দিলে দেশকে বিক্রি করে দিবে - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্নীতিবাজ সরকারকে আর সময় দিলে দেশকে বিক্রি করে দিবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ২:৪১ অপরাহ্ণ

 

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, এই অনির্বাচিত দখলদার অবৈধ দুর্নীতিবাজ সরকারকে আর সময় দেওয়া উচিত নয়। কারণ যদি আমরা আর সময় দেই, তাহলে তারা পুরো বাংলাদেশকে গিলে ফেলবে এবং পঙ্গু করে দিবে অথবা বিদেশের কাছে বিক্রি করে দিবে।
রোববার, জুলাই ০১, ২০২২, বিকেল ৫টার দিকে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে সারা দেশে নজির বিহীন লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, এখন সময় এসেছে আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের স্বাধীনতা, সাংবাদিকদের বাক স্বাধীনতা, আমাদের মিছলি মিটিং করার স্বাধীনতা, সংবিধানে প্রদত্ত দাবি আদায়ের জন্য আমরা মাঠে ঘাটে রাস্তায় যেখানেই পারি প্রতিবাদ করব। এ সরকারকে পতন ঘটনাতে বাধ্য করব।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো.শাহজাহান, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন রুমি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ