দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’এবং অন্যটি ছিল শান্তির প্রতীক পায়রা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’এবং অন্যটি ছিল শান্তির প্রতীক পায়রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১২, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১২, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে নির্মিত দুটি প্রতীকী মোটিফে আগুন লেগে একটি পুরোপুরি এবং আরেকটি আংশিকভাবে পুড়ে গেছে। পুড়ে যাওয়া মোটিফগুলোর একটি ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ এবং অপরটি ছিল ‘শান্তির পায়রা’। আগুন লাগার সময় মোটিফগুলো চারুকলার উন্মুক্ত চত্বরে নির্মাণাধীন অবস্থায় ছিল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভোর ৪টা ৪৫ মিনিট থেকে ৫টার মধ্যে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। সেই সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা ফজরের নামাজ আদায়ের জন্য অস্থায়ীভাবে অনুপস্থিত ছিলেন। ফলে ঘটনাটি সংগঠিত হওয়ার সময় কেউ তাৎক্ষণিকভাবে উপস্থিত ছিলেন না।

এবার বাংলা নববর্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্যের ভিত্তিতে তৈরি হচ্ছিল প্রধান মোটিফ, যার উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। এটি একটি দাঁতাল নারীর মুখাবয়ব হিসেবে উপস্থাপন করা হয়, যা ফ্যাসিবাদকে প্রতীকায়িত করে। শান্তির প্রতীক পায়রা মোটিফটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের ঘোষণা দিয়েছে এবং চারুকলার শিক্ষার্থীরা নতুন করে মোটিফ নির্মাণের কাজে নেমে পড়েছে। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনাবশত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ পেয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ