দুলুর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টি নেতার বিএনপিতে যোগদান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ

নাটোর জেলা প্রতিনিধি
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা ব্রহ্মপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. সাইফুল ইসলাম বিএনপিতে যোগ দিয়েছেন। গত সোমবার বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ঢাকার অফিসে তার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন তিনি।
সাইফুল জানান, তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিএনপিতে যোগ দিয়েছেন।
যোগদান অনুষ্ঠানে ‘নিশিরাতের ভোটবিহীন সরকার’কে উৎখাত করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান দুলু। তিনি বলেন, এ লক্ষ্যে সবাইকে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নলডাঙ্গা উপজেলা বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক শফিকুল বুলবুল, শেখ জহিরুল ইসলাম ভুট্টু, পিপরুল ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন শিকদারসহ ছাত্রদল-যুবদলের নেতারা।
জনতার আওয়াজ/আ আ