দূতাবাসের বিবৃতি মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রে রয়েছে মানবাধিকার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দূতাবাসের বিবৃতি মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রে রয়েছে মানবাধিকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ১:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ১:২৮ পূর্বাহ্ণ

 

গুমের শিকার পরিবারগুলোর সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ এর সঙ্গে রাষ্ট্রদূত পিটার হাসের বুধবারের বৈঠকের আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার ফেসবুকে প্রচারিত বিবৃতির সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানের ছবিও প্রকাশ করা হয। এতে বলা হয়, মানবাধিকার মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রেই রয়েছে। রাষ্ট্রদূত পিটার হাস কথিত বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে একত্রিত করার প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’ এর সদস্যদের সঙ্গে দেখা করেছেন তাদের জীবনের গল্প এবং অভিজ্ঞতা সম্পর্কে জানতে। দূতাবাসের বার্তায় আরও বলা হয়, বেঁচে থাকা সমস্ত লোকের কণ্ঠস্বর শোনা খুবই গুরুত্বপূর্ণ, তাদের সংশ্লিষ্টতা অর্থাৎ রাজনৈতিক পরিচয়, সংশ্লেষ বা সম্পৃক্ততা যার সঙ্গেই থাকুক না কেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ