দূর্ঘটনায় আহত বিএনপি কর্মীকে তারেক রহমান পক্ষে আর্থিক সহযোগিতা প্রদান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ৭, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ৭, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ

ফেনী সদর উপজেলাধীন ৬নং কালিদহ ইউনিয়ন বিএনপি কর্মী দূর্ঘটনায় আহত আবদুল কাদের তারেক এর চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ রবিবার উক্ত অর্থ হস্তান্তর করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক লিটন এবং ফেনী জেলা ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক কাজী আইনুল ইসলাম কিরন। সার্বিক আয়োজনে ছিলো কালিদহ ইউনিয়ন বিএনপি।
জনতার আওয়াজ/আ আ