দৃক গ্যালারি পরিদর্শন করলেন জাইমা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দৃক গ্যালারি পরিদর্শন করলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তণের পর বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে কন্যা জাইমা রহমানকেও অংশ নিতে দেখা যাচ্ছে। তবে এবার জাইমা একাই দৃক গ্যালারি পরিদর্শন করেছেন। যা তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে দৃক গ্যালারি পরিদর্শনের কিছু ছবি শেয়ার করেন তিনি।

এ সময় ফেসবুক পোস্টে জাইমা অভিব্যক্তি প্রকাশ করে লেখেন, দৃক গ্যালারির শিক্ষক-শিক্ষার্থী, রাহনুমা আহমেদ এবং শহীদুল আলমকে আন্তরিক ধন্যবাদ।

জাইমা আরও লেখেন, আমাদের দেশের শিল্পীদের, বিশেষ করে তরুণ নতুন কণ্ঠগুলোর অসাধারণ প্রতিভা আর প্রাণচাঞ্চল্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।

পোস্টের শেষে কেনিয়ার বিশ্বখ্যাত ঔপন্যাসিক, চিন্তাবিদ, লেখক নগুগি ওয়া থিয়োঙ্গোর একটি লেখা শেয়ার করেন জাইমা। যেখানে লেখা ছিল- ‘শিল্পবিহীন সংস্কৃতি হলো একটি স্মৃতিহীন সংস্কৃতি’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ