দেওয়ান সিরাজুল ইসলামের কবর জিয়ারত ও পরিবারের সাথে জামায়াত আমিরের সাক্ষাত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেওয়ান সিরাজুল ইসলামের কবর জিয়ারত ও পরিবারের সাথে জামায়াত আমিরের সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের বাসায় পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডা: শফিকুর রহমান।

শুক্রবার (২৭ জুন) সকাল ৯টায় জামায়াত আমির শহরের শাহ মোস্তফা রোডস্থ দেওয়ান মঞ্জিলে মরহুম সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে দেওয়ান শরীফুজ্জামান, দেওয়ান কামরুজ্জামান শিবলী, দেওয়ান মাশকুরুজ্জামান, দেওয়ান মুয়াজ উজ্জামানসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

পাশাপাশি উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মো: ইয়ামীর আলী, প্রবাসী দায়িত্বশীল সুলতান আহমদ ও জালাল আহমদ, জেলা সহকারী সেক্রেটারি আলা উদদীন শাহ, মাওলানা হারুনুর রশীদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, ছাত্র শিবির জেলা সভাপতি নিজামুদ্দিন, জেলা সেক্রেটারি ফরিদ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিবারের সদস্যদের সাথে অত্যন্ত আবেগঘন এ সাক্ষাৎ শেষে জামায়াত আমির ডা: শফিকুর রহমান মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের গ্রামের বাড়ি সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ছুটে যান এবং মরহুমের কবর জিয়ারত করে উপস্থিত শত শত মানুষদের নিয়ে আন্দোলনের দীর্ঘদিনের সাথী মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের সংগ্রামী জীবনের স্মৃতি স্মরণ করে কান্না জড়িত কণ্ঠে মোনাজাত পরিচালনা করেন।

জামায়াত আমিরকে দেখতে বাড়িতে আসা এলাকার মানুষদের সালাম বিনিময় করে সকলের নিকট দোয়া চেয়ে বিদায় গ্রহণ করেন। পরিশেষে মরহুমের আপনজনদের সাথে দেখা করে সমবেদনা জানান।

উল্লেখ্য যে, জাময়াত আমির বেলা ১১টায় কুলাউড়া উপজেলার ব্রাহ্মণ বাজার ইউনিয়নের শেরপুর গ্রামের নাফিজা জান্নাত আনজুম হত্যাকাণ্ডে তার পরিবারের সাথেও সাক্ষাৎ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ