দেয়াল লিখন কর্মসূচির উদ্বোধন করলেন টুকু - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেয়াল লিখন কর্মসূচির উদ্বোধন করলেন টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দেয়াল লিখন কর্মসূচির উদ্বোধন করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর শান্তিনগরে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশে দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির উদ্বোধনকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপিকে নিয়ে বারবার ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে এই দলটিকে ভেঙে ফেলার, ধ্বংস করবার জন্য। কিন্তু কখনোই বিএনপিকে ধ্বংস করতে পারেনি। তিনি আরও বলেন, বিএনপি একটা প্রবাহমান স্রোতস্বিনী নদী, সে বয়ে চলেছে। এখানে কেউ এসেছে, কেউ গেছে কখনো। কিন্তু বিএনপির গতিকে কেউ রুদ্ধ করতে পারেনি। বিএনপির এই নেতা বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। আজকে আমরা শপথ নিয়েছি , ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সে বিজয়কে আমরা স্বস্তির হতে দেব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ