দেশবাসীকে পরিবেশ উপদেষ্টার ঈদের শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশবাসীকে পরিবেশ উপদেষ্টার ঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ এক শুভেচ্ছা বার্তায় পরিবেশ উপদেষ্টা বলেন, দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। তিনি বলেন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের প্রকৃতির প্রতিও যত্নশীল হতে হবে।

রিজওয়ানা হাসান বলেন, ঈদের দিন শুধু নিজেদের নয়, প্রকৃতিকেও উপহার দেওয়া উচিত। যেখানে সেখানে বর্জ্য না ফেলে, পানি অপচয় না করে পরিবেশবান্ধবভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সকলের প্রতি আহ্বান জানান। তিনি সকলের শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন এবং নিরাপদভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ