দেশব্যাপী ঐতিহাসিক ৭ই মার্চের কর্মসূচি পালন করবে আ'লীগ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশব্যাপী ঐতিহাসিক ৭ই মার্চের কর্মসূচি পালন করবে আ’লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৬, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৬, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি-বিজড়িত ৭ই মার্চ উপলক্ষ্যে দেশের জনগণকে সাথে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (৬ মার্চ) আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আওয়ামী লীগের যেসব কর্মসূচি পালন করা হবে:
ভোর ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন।
সকাল ৮টায় ধানমন্ডির বত্রিশ নম্বরস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।
বিকাল ৩টায় খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতিতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে গৃহীত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ