দেশব্যাপী কবে ইন্টারনেট চালু হবে, তা বলতে পারছে না বিটিআরসি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ২৪, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ২৪, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
টানা পাঁচ দিন, গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে ইন্টারনেট বন্ধ থাকার পর গতকাল রাত থেকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও সবাই ইন্টারনেট পাচ্ছেন না।
এদিকে, কবে নাগাদ দেশব্যাপী ইন্টারনেট সেবা চালু হবে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কিছু বলতে পারছে না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার রাত ৮টার পর প্রাথমিকভাবে শুধু বাংলাদেশের রাজধানী ঢাকা ও বাণিজ্যিক শহর চট্টগ্রামের কিছু কিছু এলাকার ব্রডব্যান্ড সংযোগগুলো চালু হয়েছে।
অন্যান্য বিভাগে কবে নাগাদ আসবে, সে ব্যাপারে বিটিআরসি’র সচিব নূর-ই-খাজা আলামীন বলেন, “ধাপে ধাপে আসবে, কাজ চলছে, দিয়ে দিবে।”
“আসলে এটা টেকনিক্যাল বিষয়। অনুমান করে এখনও বলা যাচ্ছে না যে কবে আসবে।”সূত্রঃ বিবিসি বাংলা
জনতার আওয়াজ/আ আ