দেশের অবস্থা ভালো না এটা আপনিও জানেন আমরাও জানি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের অবস্থা ভালো না এটা আপনিও জানেন আমরাও জানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩১, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩১, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

দেশের সার্বিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘সত্য কথাটা জাতির সামনে প্রকাশ করুন। দেশের অবস্থা ভালো না এটা আপনিও জানেন আমরাও জানি। মহাবিপর্যয়ের আগে বিরোধীদলের কথা শুনুন। কেয়ারটেকার ফিরিয়ে আনুন। মানুষের অধিকার ফিরিয়ে দিন। দেশের জন্য জনগণের জন্য সবার জন্য ভালো হবে।’

রবিবার (৩১ জুলাই) সকালে সারাদেশে অব্যাহতভাবে লোডশেডিংয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন,‘পাকিস্তানের অবস্থা খারাপ। শ্রীলংকা ইতিমধ্যে ডুবেছে। বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে। পাশের দেশ কেউ ভালো নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘যে দুর্নীতি দেশে হয়েছে তা গত ৫০ বছরে কেউ দেখেনি। পাচারকৃত অর্থ যদি ফেরত আনা যেত তাহলে এই বিপর্যয়ের হাত থেকে দেশ কিছুটা হলেও রক্ষা পেত।এই পাচারের সঙ্গে কারা জড়িত? যারা ক্ষমতাবান তারা জড়িত।’

তিনি আরও বলেন,‘যারা জাতির হাতে উন্নয়নের নামে হারিকেন ধরিয়ে দিয়েছে তারা অন্ধকার যুগে দেশবাসীকে নিয়ে গেছে। তাদের (আওয়ামী লীগকে) ক্ষমতার নেশায় পেয়ে বসেছে।’

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শাহজাহান খান। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, রিপন মল্লিকসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ