দেশের গণতন্ত্রে ত্রুটি র‌য়ে‌ছে: মেনন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের গণতন্ত্রে ত্রুটি র‌য়ে‌ছে: মেনন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২১, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২১, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বর্তমানে দেশে গণতন্ত্রের যে ধারা তা তো অবশ্যই কিছু ত্রুটি রয়েছে৷ কিছু ভুল ভ্রান্তি রয়েছে৷ বৈষম্য ও অনাচার সবই রয়েছে৷ তারপরেও আমি বলব আমাদের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে। শনিবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণতন্ত্রী পার্টি কর্তৃক আয়োজিত ‘মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধ প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির ভূমিকা’ সেমিনারে তিনি একথা বলেন।

মেনন বলেন, বিদেশি শক্তির যে তৎপরতা তা পত্রিকায় দেখা যাচ্ছে৷ আমেরিকা তাদের নিজের দেশের নির্বাচন নিয়ে হিমশিম খাচ্ছে৷ ফ্রান্সের নির্বাচন নিয়ে একজন প্রাক্তন রাষ্ট্রপতিকে মামলার দারস্থ্য করছে৷ বর্তমান রাষ্ট্রপতির এক ছেলেকে দুর্নীতির দায়ে জিজ্ঞাসাবাদের শিকার হতে হয়েছে৷ অথচ আমাদের দেশে নির্বাচন নিয়ে আমেরিকা এমন ভাব করছে মনে হচ্ছে তারা যেন পুতঃপবিত্র৷

তিনি বলেন, আমেরিকা এমন ভাব করছে তারাই যেন গণতন্ত্রের ধারক বাহক৷ মার্কিন দূতাবাস যেন কোন রাজনৈতিক দলের অফিস৷ সেখান থেকেই মনে হয় আসে কোথায় কি করবে৷ আমাদের উপরে স্যাংশন দেয়া হয়েছে এবং ভিসানীতি প্রয়োগ করা হয়েছে৷ সুতরাং প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে সমস্যার মোকাবেলা করতে হবে৷

তিনি আরও বলেন, আপনারা খেয়াল করে দেখবেন কয়েকদিন আগে ইসলামী ছাত্রশিবির ১০ লোক নিয়ে যে বিশাল মিছিল করেছে সেখানে ফিলিস্তিনিদের পক্ষে কিংবা ইসরায়েলের বিপক্ষে একটি শব্দও উচ্চারণ করেনি৷ আপনারা দেখতে পাবেন ফিলিস্তিন ইস্যুতে জামায়াত ইসলামী কিংবা বিএনপি একটি বিবৃতিও দেয়নি৷ অথচ তারাই ইসলামের ধারক বাহক হিসেবে রয়েছে৷ এগুলো সম্ভব হয়েছে দেশের প্রগতিশীল শক্তির বিলুপ্তির কারণে এবং প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধতার অভাবে৷

গণতন্ত্রী পার্টির নির্বাহী সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক রেজাউল করিম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফুয়াদ হোসেন, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সেন্টারের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, ১৪ দলের ও প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলের জাতীয় নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ