দেশের জনগণ জেগে উঠেছে ,তারা শেখ হাসিনার পতন চায় - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের জনগণ জেগে উঠেছে ,তারা শেখ হাসিনার পতন চায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১২, ২০২২ ৯:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১২, ২০২২ ৯:৩৮ পূর্বাহ্ণ

 

সিনিয়ির করেসপন্ডেন্ট

‘‘দেশের জনগণ জেগে উঠেছে। তারা শেখ হাসিনার পতন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ নাটক-সিনেমা দেখতে চায় না। জনতার একটাই আকাঙক্ষা শেখ হাসিনার পতন। কেউ অন্য কিছু দেখতে চায় না।

রিজভী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তো জনগণের ভোটে নির্বাচিত হননি। আমার মনে হয় উনি (শেখ হাসিনা) মনে করেন গোটা বাংলাদেশটাই তার বাড়ি। অন্যদিকে বিএনপি ও জনগণসহ অন্যান্য বিরোধী দল উনার ভাড়াটিয়া।

রবিবার (১২ জুন) অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিত’’ জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, পদ্মা সেতু আপনি বানিয়েছেন? গোপালগঞ্জে আপনার বাবার টাকা জমানো ছিল? নাকি রংপুর পীরগঞ্জে আপনার স্বামীর জমিজমা বিক্রি করে বানিয়েছেন?─ এ পদ্মা সেতুর প্রতিটি ইট, রড, সিমেন্ট আমার-আপনার জনগণের টাকা রয়েছে। আপনি নাকি পদ্মা সেতু থেকে সাবেক প্রধানমন্ত্রীকে টুস করে ফেলে দিবেন! যিনি দেশের সম্মান নিয়ে এসেছেন সেই ড. ইউনুসকে চুবানি দিবেন!

শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র আরও বলেন, আপনি বলেছেন পদ্মা সেতু উদ্বোধনের সময় দেশ-বিদেশ থেকে যারা আসবে সবাইকে উপহার দেওয়া হবে। আর বাজেটে কি করছেন? একজন ছাত্র একটা ল্যাপটপ ও মধ্যবিত্তরা একটা ফ্রিজ কিনতে গেলে শুল্ক দিতে হবে। আপনি জনগণের গলায় ফাঁসির দড়ি দিয়ে পদ্মা সেতু দেখাচ্ছেন। আর অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী যে ৯ বছর সংগ্রাম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন তিনি হাসপাতালে ভর্তি তাকে সুচিকিৎসা নিতে দিচ্ছেন না। কারণ বিচার আপনার হাতে, আইন আপনার হাতে, আপনি গোটা দেশকে নিজের বাড়ি মনে করেন।

রিজভী অভিযোগ করে বলেন, ‘ সাজাপ্রাপ্ত আসামি হাজী সেলিম চিকিৎসার জন্য বিদেশে যেতে পারে। আর যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী তার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে, যে মামলায় তাঁর কোন স্বাক্ষর নাই। সেই ভুয়া মামলায় সাজা দিয়ে তাঁকে আটক করে রেখেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই এভাবে আর চলবে না। আপনি যদি এবার আইন-শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ব্যবহার করেন। তাহলে জনগণের পক্ষে থেকে আলাদা আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ গড়ে তোলা হবে। আর সেই বিচারে আপনি কিন্তু পার পাবেন না।

বিএনপির এই নেতা বলেন, ‘দেশে যদি পশ্চিমা দেশ, ইউরোপ, জাপান এর মত শাসন থাকতো তাহলে আপনি জেলে থাকতেন। আপনার মন্ত্রীরা জেলে থাকতো। যারা লুটপাট করছে, অন্যায় করছে তারা বাহিরে থাকার কারণ সত্যিকারের শাসন নাই। এজন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রেখেছেন।

ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং মহানগর উত্তর ও দক্ষিণের সদস্য সচিব যথাক্রমে আমিনুল ইসলাম ও রফিকুল ইসলাম মজনুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসবেক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ