দেশের নির্বাচন বানচালের হীন প্রচেষ্টা চলছে: ফারুক - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের নির্বাচন বানচালের হীন প্রচেষ্টা চলছে: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ

 

সেনবাগ প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সারা দেশে শহীদ জিয়ার আদর্শে, বেগম জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের ওপর অবিচল আস্থায় আমরা রাজনীতি করে আসছি। গত ১৬টি বছর এ দেশের বাইরে থেকে তারেক রহমান গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের সেই গণতন্ত্রের লড়াইয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের তারিখ অচিরেই ঘোষিত হবে; কিন্তু ঠিক এই মুহূর্তে দেশের নির্বাচন বানচালের করার জন্য হীন প্রচেষ্টা শুরু হয়েছে। তার অংশ হিসেবে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠানো এবং বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টাও চলছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কমিটি বড় জিনিস না সবাইকে দলের কথা ভাবতে হবে। শহীদ জিয়ার আদর্শ ও খালেদা জিয়ার নেতৃত্বে সকল অপশক্তি ও ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।

বুধবার দুপুরে নোয়াখালীর সেনবাগ পৌর শহরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত র‌্যালি শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশের পূর্বে একটি র‌্যালি সেনবাগ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে মিলিত হয়।

সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন লিটনের সঞ্চালনায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ