দেশের পরিবেশ নিজেদের প্রয়োজনে ঠিক করতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের পরিবেশ নিজেদের প্রয়োজনে ঠিক করতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের পরিবেশ নিজেদের প্রয়োজনেই ঠিক রাখতে হবে। নদী দূষণ, চামড়া শিল্পের বর্জ্য ও অপরিকল্পিত ইটভাটার মাধ্যমে পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেষ্ট হতে হবে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রবিবার (৩ মার্চ) স্পিকার সংসদ ভবনে তার নিজ কার্যালয়ে নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন। তারা জলবায়ু পরিবর্তন, ব্যবসা-বাণিজ্য, নেদারল্যান্ডে অনুষ্ঠিত ট্রেড ফেয়ারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। জলবায়ু বিষয়ক সম্মেলনগুলোতে বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরা এবং তা মোকাবিলায় ক্ষতিপূরণ আদায়ে সচেষ্ট হতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বাইরে প্রতি বছর ট্রেড ফেয়ার আয়োজন করা যেতে পারে। বাংলাদেশি বিভিন্ন সেবা ও শিল্পের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এ ধরনের ট্রেড ফেয়ার।’

নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ এ সময় স্পিকারকে আয়োজিত ট্রেড ফেয়ার উপলক্ষে ‘বেস্ট অব বাংলাদেশ’ নামে একটি প্রকাশনা দেন। তিনি বলেন, ‘বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের বিকাশে কার্যক্রম চলমান।’এ সময় ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ