দেশের প্রয়োজনে খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন: বাবর - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের প্রয়োজনে খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন: বাবর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

 

নেত্রকোনা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। তিনি সর্বমহলে শ্রদ্ধাভাজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের ব্যাপারে কখনও কোনো অপশক্তির সাথে তিনি আপস করেননি। তাই দেশের এ ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি সার্বজনীনভাবে সারা দেশের নেত্রী। কেন উনাকে প্রয়োজন সেই বিষয়ে আজকে বিস্তারিত বলছে চাইছি না। অন্য একদিন বিস্তারিত বলব। দেশে এখনো অনেক ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। এসব ষড়যন্ত্র থেকে উত্তরণের জন্য খালেদা জিয়ার মতো নেত্রীর ভীষণ প্রয়োজন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে নেত্রকোনার মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে আলোচনা সভায় লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। হয়তো উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হবে। আমি আপনাদের কাছে নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি, সবাই নেত্রীর জন্য দোয়া করবেন।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে আমার প্রথম কাজ হচ্ছে উন্নয়নের আন্দোলন, উন্নয়নের সংগ্রাম। আপনাদের সামনে উন্নয়নের নীতি নিয়ে এসেছি। বেকারত্বকে দূরীকরণের রাজনীতি নিয়ে এসেছি। সামনে বড় চ্যালেঞ্জ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা। প্রতিটি ঘরে দুই-তিনজন করে বেকার যুবক-যুবতী রয়েছেন। কর্মসংস্থান তৈরি করে ওই সব বেকারদের স্বাবলম্বী করতে হবে। অতীতে যেভাবে উন্নয়ন নিয়ে এসেছি, দোয়া করবেন সুযোগ পেলে আগামীতে আরও অনেক বেশি নিয়ে আসব।

সভায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ