দেশের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারপারসনখালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারপারসনখালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৬, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৬, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দেশে ফেরার পর খালেদা জিয়া বিমানবন্দর ত্যাগ করে গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে রওনা হয়েছেন। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই রাজধানীর বিমানবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা। অনেকেই নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই সেখানে অবস্থান নেন।

এ উপলক্ষ্যে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাবের পাশাপাশি নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সদস্যদেরও।

এর আগে সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন। সেখানকার লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি।

জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। সেটিতেই লন্ডন যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরেছেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা ও শর্মিলা রহমান এবং চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যসহ ৯ জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ