দেশের মানুষ অবৈধ সরকারকে ভয় পায় না: ডা. কে এম জেড জাহিদ হাসান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের মানুষ অবৈধ সরকারকে ভয় পায় না: ডা. কে এম জেড জাহিদ হাসান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ

 

কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ডা. কে এম জেড জাহিদ হাসান বলেছেন, এখন আর দেশের মানুষ এই অবৈধ সরকারের হামলা-মামলা, গ্রেফতারি পরোয়ানা ভয় পায় না।

বৃহস্পতিবার (৩ নভম্বের) বেলা ১১টায় জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।

জাহিদ হাসান বলেন, ‘আজ বাংলার মানুষ জাগ্রত এবং উজ্জীবিত। জনগণ গণজোয়ারে পরিণত হয়েছে বলে সরকারের মনে ভয় ঢুকে গেছে। যার কারণেই বর্তমান সরকার গণসমাবেশে আসার পথে প্রতিরোধ করার চেষ্টা করেও সফল হচ্ছে না।’

তিনি বলনে,‘আমরা ওদের (আওয়ামী লীগ) পাতানো ফাঁদে পা দেব না। আমরা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করেই বরিশালের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত করব।’

এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ