দেশের মানুষ আগামী দিনে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দিবে না : নুর - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের মানুষ আগামী দিনে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দিবে না : নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ১:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ণ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, যে যত বড় দায়িত্ব তার বেশি। বড় রাজনৈতিক দলগুলোকে বলব জুলাইয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল আপনাদের তা বজায় রাখতে হবে। কোনো দল যদি ভাবে আমরা একাই এক শ’, আমরাই সব নিয়ন্ত্রণ করব। তাদের বলব আওয়ামী লীগের থেকে শিক্ষা নিন। এ দেশের মানুষ কাউকে পরোয়া করে না। এ দেশের মানুষ আগামী দিনে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দিবে না। ভোটকেন্দ্র দখল করে সিল মেরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখবেন না।

গতকাল বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব অধিকার পরিষদের যুব সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যাবস্থাকে সুসংহত করতে হবে। সেজন্য এ দেশে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিবে। আমি আমাদের নেতাকর্মীদের প্রতিটি আসনে প্রস্তুতি নেয়ার আহ্বান জানাই। পাশাপাশি আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়। চেয়ারম্যান, মেয়রসহ সব পদে নির্বাচনের প্রস্তুতি নিন।

শামীম ওসমানদের আমলে নারায়ণগঞ্জ ত্রাসের রাজত্ব হিসেবে পরিচিতি পেয়েছিল। শামীম ওসমানরা প্রতিবার ক্ষমতার পালাবদলের পর পালিয়ে যায় আর নতুন শামীম ওসমানরা মাথাচাড়া দিয়ে ওঠে। আর কোনো শামীম ওসমান যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য আপনারা সোচ্চার থাকবেন।

তিনি আরো বলেন, যে গণ-অভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে, ত্রিশ হাজার মানুষ পঙ্গু হয়েছে। আওয়ামী লীগ যে নৃশংস গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো লক্ষণ আমরা দেখছি না। আমরা বলতে চাই আওয়ামী লীগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না। রাজনৈতিক দলগুলো গত ষোল বছর লড়াই সংগ্রাম করলেও মানুষ সম্পৃক্ত হয়নি। কারণ রাজনৈতিক দলের নেতাদের প্রতি মানুষের বিশ্বাস ছিল না। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। জুলাইয়ে যে জন-আকাক্সক্ষা তৈরি হয়েছে তা আমাদের বাস্তবায়ন করতে হবে।

গণ অধিকার পরিষদ আজ দেশের পাড়া-মহল্লা পর্যন্ত বিস্তৃত। আমাদের গণ অভ্যুত্থানের অংশীদারদের মধ্যে আমরা ফ্যাসিবাদের পতনের পর পুরনো অভ্যাস লক্ষ্য করছি। শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের কোথায়ও চাঁদাবাজি, রাজনৈতিক প্রভাব বিস্তার বন্ধ হয়নি। এগুলো বন্ধ না হলে কেন এতগুলো মানুষ জীবন দিল। সে জবাব রাজনৈতিক নেতারাকে দিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ