দেশের মানুষ আর কোনো অপশক্তিকে ক্ষমতায় চায় না: শিক্ষামন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের মানুষ আর কোনো অপশক্তিকে ক্ষমতায় চায় না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

 

দেশের মানুষ নতুন করে আর কোনো অপশক্তিকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, যারা অতীতে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, স্বাধীনতাবিরোধীদের নিয়ে মা-বোনদের নির্যাতন করেছে, দেশে জ্বালাও-পোড়াও, আগুনসন্ত্রাস করেছে; তাদের থেকে এই দেশবাসীকে মুক্ত রাখতে হবে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা থেকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অঙ্গীকার’-এর পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সর্বস্তরের মানুষ।

এদিকে সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে অঙ্গীকার এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা হয়। এর আগে জেলা সদর ও উপজেলাগুলোতে সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ