দেশের মানুষ তারেক রহমানের স্বপ্নে নিজেদের দেখছে: আমির খসরু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের মানুষ তারেক রহমানের স্বপ্নে নিজেদের দেখছে: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ২:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ২:০৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আপনারা দেখেছেন ইতোমধ্যে দেশের সমস্ত মানুষ তারেক রহমানের প্রতিটি স্বপ্নের সঙ্গে নিজেদের দেখতে পাচ্ছে।

তিনি বলেন, স্বপ্নগুলো কী? এক নম্বর স্বপ্ন হচ্ছে, দেশের মানুষের কর্মসংস্থান। তারেক রহমান বলেছেন, দেশের মানুষ যদি আমাদের সরকারের দায়িত্ব দেয়, প্রথম ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে। চাকরি করবে, ব্যবসা করবে, দেশে কর্মসংস্থান, বাইরে কর্মসংস্থান সবকিছুর পরিকল্পনা ইতোমধ্যে সমাপ্তি হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে নগরীর কাজীর দেউড়ীর আলমাস সিনেমা হলের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের স্বাস্থ্যসেবা ও শিক্ষার বিষয়ে আমির খসরু বলেন, দেশের মানুষের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার সব ধরনের কার্যক্রম শেষ হয়েছে। অর্থাৎ বিএনপি যদি দায়িত্ব পায়, দেশের সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য পকেট থেকে কোনো টাকা খরচ করতে হবে না। দেশের মানুষের শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর জন্য বিশাল বিনিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করে বাংলাদেশের প্রত্যেক মানুষ যাতে আগামী বাংলাদেশে অর্থনীতি উন্নয়নের সহযোগিতা করতে পারে। অংশগ্রহণ করতে পারে, নিজেদের জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে, এটাই হবে আগামী বাংলাদেশ।

আমির খসরু বলেন, গণতন্ত্র ফিরে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানার ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে জনপ্রতিনিধিত্বমূলক। যার মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার কথাগুলো বলতে পারবে; যা এখন কেউ বলতে পারছে না।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে বাধা দেওয়া মানে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশের মানুষের মালিকানা বন্ধ করা এবং আগামীতে মানুষের রাজনৈতিক সংবিধানিক অধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। সুতরাং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আজকে দক্ষিণ এশিয়াতে বিএনপি সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। এটার কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, উন্নয়নের উদ্যোগ, চাষী, কৃষক, শ্রমিক পেশাজীবী সবাইকে নিয়ে বাংলাদেশ।

সমাবেশ শেষে আমির খসরুর নেতৃত্বে মিছিলটি আলমাস সিনেমার সামনে থেকে শুরু হয়ে কাজীর দেউড়ী, জুবলী রোড়, এনায়েত বাজার, তিন পুলের মাথা হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ