দেশের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলার আহ্বান ড. ইউনূসের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলার আহ্বান ড. ইউনূসের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
শ্রম আদালতের রায় নিয়ে নিজের বক্তব্য দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সোমবারের রায়ের পর এক বিবৃতিতে তিনি বলেছেন, “আমি আমার সাধ্যমতো বাংলাদেশের জনগণের সেবা করে যাব ও সামাজিক ব্যবসার আন্দোলনে কাজ করে যাব। আমার আইনজীবীরা আদালতে দৃঢ়ভাবে যুক্তি দেখিয়েছেন, আমার বিরুদ্ধে এই রায় সব আইনি নজির ও যুক্তির পরিপন্থি।”

একই সাথে দেশের সবাইকে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “আমি বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানাই ।“

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ