দেশের ১২টি ইউপিতে নির্বাচন ২৮ নভেম্বর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের ১২টি ইউপিতে নির্বাচন ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ

 

আগামী ২৮ নভেম্বর দেশের চারটি জেলার পাঁচটি উপজেলায় মোট ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখা সূত্রে এই তথ্য জানা যায়।

ইউপিগুলো হলো- চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী, ফরিদপুর উপজেলার পাইকপাড়া দক্ষিণ, ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউপি, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউপি। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান শনিবার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৬ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৭ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১৩ নভেম্বর। সব ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ