দেশের ১৫ জেলায় ‘জিয়া স্মৃতি পাঠাগার’ খুলেছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের ১৫ জেলায় ‘জিয়া স্মৃতি পাঠাগার’ খুলেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৪, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৪, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
দেশের ১৫ জেলায় ‘জিয়া স্মৃতি পাঠাগার’ খুলেছে বিএনপি। দলটির প্রতিষ্ঠাতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (৪ জুন) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের জিয়া স্মৃতি পাঠাগার থেকে এসব পাঠাগারের উদ্বোধন করা হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

১৫ জেলার পাঠাগারগুলো হচ্ছে, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, কক্সবাজার, ঠাকুরগাঁও, মানিকগঞ্জ, ঝিনাইদহ, খাগড়াছড়ি, জয়পুরহাট, যশোর, রাজবাড়ীতে দলীয় কার্যালয়ে।

উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাইকে বই পড়তে হবে। শুধু পাঠাগার সাজালে চলবে না, বইগুলো রেখে দিলে চলবে না। বইগুলো যেন পড়া হয় তার ব্যবস্থা করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার পাঠাগার ধ্বংস করেছে। আপনারা কতটুকু জানেন জানি না, আমি জানি…আগে প্রত্যেক জেলায় সরকারিভাবে পাঠাগার নির্মাণ করা হতো এবং সেখানে বরাদ্ধ দেওয়া হতো, প্রচুর বইপত্র দেওয়া হতো। জাতীয় গ্রন্থকেন্দ্র একটা আছে, সেখান থেকে বইপত্র সেখানে (বিভিন্ন পাঠাগারে) প্রতিবছর পাঠানো হতো। এখন সব বন্ধ হয়ে গেছে।

মির্জা ফখরুল আরও বলেন, পাঠাগারের আন্দোলনই এখন নেই। এ আন্দোলনটা আমাদের তৈরি করতে হবে। আজকে উদ্বোধন হওয়া ১৫ জেলায় পাঠাগারকে আন্দোলনে পরিণত করতে হবে। সবাই এ কাজ করে না, যারা করে তাদের উৎসাহিত করতে হবে। সবকিছুকে রাজনীতিকরণ করার প্রয়োজন নেই।

তিনি বলেন, রাজনীতিকে সমৃদ্ধ করার জন্য পাঠাগারকে অবশ্যই সবচেয়ে গুরুত্ব দিতে হবে। যেন প্রতিটি জেলায় অন্তত একটি পাঠাগার নির্মাণ করা যায় সে প্রচেষ্টা আমাদের নিতে হবে। আমি গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি সেই দল যারা জেলায় জেলায় পাঠাগার গড়ে তুলছে।

জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামের সভাপতিত্বে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনলাইনে যুক্ত থাকা ১৫ জেলার নেতারা এতে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, কৃষকদলের শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জহির দীপ্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ