দেশে আওয়ামীপন্থি সাংবাদিক ৩২ শতাংশ, অন্যপন্থি কত? - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে আওয়ামীপন্থি সাংবাদিক ৩২ শতাংশ, অন্যপন্থি কত?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৯, ২০২৫ ২:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৯, ২০২৫ ২:৪২ পূর্বাহ্ণ

 

মারুফ কামাল খান
প্রতীকী ছবি

বাংলাদেশের মিডিয়া হাউজগুলোতে আওয়ামীপন্থি সাংবাদিক ৩২ শতাংশ বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব ও কলামিস্ট মারুফ কামাল খান।

সোমবার রাতে নিজের ভেরিফাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক জরিপের ফলাফল প্রকাশ করেছেন।

মারুফ কামাল খান লেখেন, বহু বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখিতেই কমবেশি জড়িয়ে আছি। কয়েক বছরের একটা গ্যাপ থাকা সত্ত্বেও ঢাকায় কর্মরত বেশিরভাগ সাংবাদিককেই আমি সরাসরি চিনি। সেই সুবাদে আমি ঢাকার সাংবাদিকদের রাজনৈতিক মত ও দল সংশ্লিষ্টতার ওপর মোটামুটি একটা জরিপ করেছি। তার ফলাফল এরকম :


আ.লীগ ৩২% + জামায়াত ও অন্যান্য ইসলামী গোষ্ঠী ২৪% + বিএনপি ১৬% + বিভিন্ন বামপন্থী দল ১২% + এনসিপি ৮% + জাপা ৩% + অন্যান্য ৫% = ১০০

বিভিন্ন রাজনৈতিক দল সহ যারা সাংবাদিক ও সাংবাদিকতা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা উপরের চিত্রটি মাথায় রাখতে পারেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ