দেশে আগামী ২৩ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে আগামী ২৩ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ

 

পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হওয়ার পর কবে থেকে রোজা শুরু হবে এ নিয়ে মুসল্লিদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। আরব বিশ্বে যেদিন রোজা শুরু হবে পরের দিন থেকে বাংলাদেশেও রোজা শুরু হবে এটাই সবাই জেনে আসছে।

আরব দেশগুলো ইতোমধ্যে কবে থেকে রোজা শুরু হতে পারে তার সম্ভব্য তারিখ ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন আগামী ২৩ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

সে অনুযায়ী বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে ২৪ মার্চ থেকে রোজা শুরু হওয়ার কথা তারা জানিয়েছেন। তবে এসব নির্ভর করবে চাঁদ দেখার উপর।

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে মুসল্লিরা। কারণ এ মাসে পবিত্র কুরআন নাজিল হয়। তাই এ মাস মহান আল্লাহ তাওয়ালার কাছে অধিক মর্যাদাপূর্ণ।

পবিত্র রমজান মাসকে ঘিরে অনেকে হতাশার কথাও জানিয়েছেন। পণ্যদ্রব্যের দাম অধিক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। সূত্র: গালফ নিউজ

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ