দেশে আন্দোলন হয়েছে গণতন্ত্রহীনতার জন্য : টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে আন্দোলন হয়েছে গণতন্ত্রহীনতার জন্য : টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ১:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ১:৫৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দেশে বিশৃঙ্খলা করে কারো লাভ হবে না মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমাদের মুক্তি এসেছে কিন্তু এখনো পরিপূর্ণভাবে আসে নাই। বাংলাদেশের মানুষ শত অপেক্ষা করেছে। গত ১৮ বছর তারা তাদের ভোট দিতে পারে নাই। তাদের মনোনীত নির্বাচিত সরকার গঠন করতে পারে না। গণঅভ্যুত্থানের প্রায় সাত মাস পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে নির্বাচনের কোনো রোডম্যাপ পাইনি। তিনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্য সরকারের কাছে আহ্বান জানান।’

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক এমপি এম নাসের রহমান আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘দেশে যে সংস্কৃতিগুলো বাংলাদেশে প্রচলিত ছিল, সেগুলো বন্ধ করার চেষ্টা করছে। আজ বিশ্বব্যাপী আমাদের সম্পর্কে বিভিন্ন রকম কুৎসা রটানো হচ্ছে। ইসলাম একটা বিশ্বধর্ম। ইসলাম শুধু সৌদি আরবের ধর্ম না। এখন সৌদি আরবের যে সংস্কৃতি তেমনি আমাদেরও একটি সংস্কৃতি আছে। একটার সাথে আরেকটার মিল নেই। সুতরাং ইসলাম হচ্ছে একটা সাম্যের ধর্ম সেখানে আরবিয় সংস্কৃতির প্রচলন করতে গিয়ে দেশীয় সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টাই হচ্ছে। সমাজের মধ্যে বিরোধ তৈরি করে বিভাজন সৃষ্টি করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচন যত দেরি হবে, তত পানি ঘোলা হবে এবং পতিত হাসিনা ও তার দোসররা যাদের কাছে বস্তা ভর্তি টাকা আছে, তাদের সুযোগ বেড়ে যাবে।’

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সিলেটের সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য আব্দুল মুকিত।

এছাড়া সাবেক এমপি খালেদা রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি মো: ইয়ামির আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলাল, আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও নানান শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় মাহফিলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করেন মাওলানা আকিল উদ্দিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ