দেশে এক নেতা ও এক দলের বাইরে কিছু দরকার নেই : জি এম কাদের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে এক নেতা ও এক দলের বাইরে কিছু দরকার নেই : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৩, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৩, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিরোধীদলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- দেশে এখন বিরাজনীতিকরন উৎসাহিত করা হচ্ছে। এক দেশ, এক নেতা, এক দল ও এক নীতির বাইরে কিছু দরকার নেই। বর্তমানে এ ধরনের মতামতের রাজনীতিকে বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে।

বুধবার (৩ এপ্রিল) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সরকারদলীয় ছাত্র সংগঠনের রাজনীতি করার যে দাবি, সে বিষয়ে অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, সেটা প্রকৃত প্রস্তাবে একক দখলদারিত্ব কায়েমের প্রয়াস। ক্যাম্পাসের অন্য সকল রাজনীতি অবলুপ্তি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ ও সাধারণ ছাত্রদের ওপর একক নিয়ন্ত্রণ কায়েম করা। তার মাধ্যমে ব্যক্তিগত ও গুষ্টিগত স্বার্থ সিদ্ধি করাই আসল উদ্দেশ্য।

তিনি বলেন, এ সকল কর্মকাণ্ড রাজনীতি হিসাবে গণ্য হ‌ওয়ার চেয়ে, বিরাজনীতিকরণ ও তার মাধ্যমে বিভিন্নভাবে লাভবান হওয়ার প্রয়াস বলা যায়। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। শুধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয় পুরো জাতি ক্ষতিগ্রস্ত হ‌ওয়ার আশঙ্কা আছে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, বুয়েট ছাত্রদের মতামতের গুরুত্ব দিতে হবে। ছাত্ররাই ঠিক করবে বুয়েটের রাজনৈতিক ভবিষ্যৎ। বুয়েটের একজন প্রাক্তন ছাত্র হিসেবে মনে করছি, ছাত্রদের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ