দেশে গণতন্ত্র নেই :মোশাররফ হোসেন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে গণতন্ত্র নেই :মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২ ৪:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২ ৪:১১ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা বা নিয়ন্ত্রণ করার কোনও সাহস বা সুযোগ এই সরকারের নেই। কারণ এই দ্রব্যমূল্য যারা বৃদ্ধি করছে, তারা সিন্ডিকেট। তারা পকেট ভারি করার জন্য একসঙ্গে দ্রব্যের দাম বাড়াচ্ছে। তারা আওয়ামী লীগ। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের দুর্নীতি ও সিন্ডিকেটের জন্য হচ্ছে।’

মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এ কে এম. ফজলুল হক মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে সাধারণ মানুষের জীবন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দুর্বিষহ হয়ে গেছে। এখন টিসিবির ট্রাকের পিছে মধ্যবিত্তরাও লাইন দেয়। সারাদিন লাইন দিয়েও পণ্য পান না।’

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন— একটা গণতান্ত্রিক বাংলাদেশ; সেটাকে তারা (আওয়ামী লীগ) বারবার হত্যা করেছে। তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল কর গায়ের জোরে ক্ষমতায় আছে।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আজকে জনগণ এই সরকারকে দেখতে চায় না। পরিবর্তন চায়। আমরা দল থেকে বলেছি, শেখ হাসিনা সরকারের অধীনে আর কোনও নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না। এই সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিঞা মো. মিজানুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ