দেশে নির্বাচনের নামে আর কোন সার্কাস নয় : মিফতাহ সিদ্দিকী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে নির্বাচনের নামে আর কোন সার্কাস নয় : মিফতাহ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
দেশের জনগণকে সাথে নিয়ে ৭’জানুয়ারীর নির্বাচনকে বর্জনের জন্য নগরীতে বিএনপি’র লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণীতে মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, জনগণ আর নির্বাচনের নামে কোন সার্কাস দেশে হতে দিবে না। ইনশা’আল্লাহ আগামীতে সবাইকে নিয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করবে।


লিফলেট বিতরণ এবং নির্বাচন প্রত্যাখ্যান করে মিছিলে অংশগ্রহণ করেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপি নেতা মহানগর শ্রমিকদলের সাবেক সভাপতি ইউনুস মিয়া, ৮’নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, ২৫’নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, খালেদ চৌধুরী, ২৬’নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ২৫’নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান হোসেন সুমন, সাকের আহমদ, ১৮’নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিন আহমদ, ৫’নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনি সম্পাদক জাহেদ আহমদ, ১৫’নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন পাবেল, বিএনপি নেতা রাসেল আহমদ, মুক্তা খান, কাওসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, সোহেল আহমদ, ইমরান খান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ