দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে : নীরব - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে : নীরব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, দীর্ঘ ১৭ বছর যে গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছিল ছাত্রজনতার আন্দোলনে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশে স্বাধীনতা ফিরে এসেছে।

একইসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা নস্যাৎ করার চক্রান্ত করছে পতিত আওয়ামী লীগ। তারা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন দাবি আদায়ের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।

সোমবার (২৬ আগস্ট) রাজধানীর বাড্ডায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইয়ামিনের পরিবারের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করার সময় এ মন্তব্য করেন।

এসময় নীরব বলেন, হঠাৎ করে যৌক্তিক এবং অযৌক্তিক কিছু দাবি নিয়ে কারও কারও এজেন্ডা বাস্তবায়ন করতে দেশের পরিস্থিতি দেশকে উত্তপ্ত করার অপচেষ্টা করছে। এসব ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের সব অবকাঠামো ধ্বংস করে এখন দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। আর এ ক্ষেত্রে তারা তাদের প্রভূ রাষ্ট্রকে ব্যবহার করছে। প্রভূ রাষ্ট্রও কোনো বাকশালীকে বাঁচাতে পারেনি, যার উদাহরণ ছাত্রজনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল হক, আব্দুল কাদের, বাড্ডা থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বাবুল হোসেন মীর প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ