দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ ১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগদান ও কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩ টায় দেশে পৌঁছান তিনি।

এর আগে, শনিবার বিশ্বনেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন প্রধান উপদেষ্টা। আগের দিন তিনি কাতারের দোহা থেকে রোমে যান।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি ও জ্যাকব কুভাকাদ। তারা ড. ইউনূসের কাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে জীবন উৎসর্গ করার জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ‘আর্থনা সামিট-২০২৫’-এ যোগ দিতে গত ২১ এপ্রিল কাতারের উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ