দেশে ফিরেছেন ২৪ হাজর, ৯০ হাজির মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে ফিরেছেন ২৪ হাজর, ৯০ হাজির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে শনিবার (৮ জুলাই) ভোর পর্যন্ত ৬৪টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৪ হাজার ১৫৮ জন হাজি। এদিতে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯০ জন হাজির মৃত্যুর খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে শুক্রবার মারা গেছেন ৩ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ৬৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৭টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৭টি।

অন্যদিকে, চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯০ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২১ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৭৪ জন, মদিনায় ৫, জেদ্দায় ১, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ