দেশে বন্যার কারণে ২৫ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
বৈষম্য বিরোধী দাবী বাস্তবায়ন সমন্বয় কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের দাবী আদায়ের লক্ষ্যে ২৪ আগস্ট শনিবার বিকেলে ৩১/ডি, তোপখানা রোডস্থ হোটেল রয়েল প্যালেস প্রাঃ লি: এর কনফারেন্স হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী দাবী বাস্তবায়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মাহাবুব আলম মোল্লা। সদস্য সচিব মোঃ আবদুল্লাহ আল মমিন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী দাবী বাস্তবায়ন সমন্বয় কমিটির মীর বারেক (ঢাকা), হাসানুর জামান (দিনাজপুর), চন্দন কুমার দাস (কুমিল্লা) এবং দাবি বাস্তবায়ন কমিটির সকল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ মাহবুব আলম মোল্লা বলেন, সকল স্থানীয় সরকার প্রশাসনিক ইউনিটের ন্যায় পদবী নির্বাহী কর্মকর্তা করণ, পদবীর সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন স্কেল ৯ম গ্রেড প্রদান ও চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর এবং আগামী ২৫ আগস্ট ২০২৪, রবিবার জাতীয় প্রেসক্লাবে ঘোষিত অবস্থান কর্মসূচি দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে মানবিক বিবেচনায় স্থগিত করা হয়।
জনতার আওয়াজ/আ আ