দেশে ভয়াবহ রকমের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে: ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে ভয়াবহ রকমের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সম্পূর্ণভাবে একনায়কতন্ত্র ও একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য ভয়াবহ রকমের চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু হয়েছে। স্বাধীনতার এত বছর পরও জাতি তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। চিন্তা, কথা বলা ও লেখার স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে যৌথসভা করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, যে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষার বিকাশ, মুক্তচিন্তা, চিন্তা-চেতনার বিকাশের জন্য। সেই বাংলা একাডেমি অন্যায়ভাবে বিভিন্ন স্টল বন্ধ করে দিয়ে ও বিভিন্ন বইয়ের প্রদর্শন বন্ধ করে দিয়ে একটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। একুশে ফেব্রুয়ারি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ