দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয়: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আমাদের দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয়, তাই এ প্রবণতা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু হিসেবে দেখা হয়। তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়। এ অবস্থান থেকে আমাদের সরে আসা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে যে নেতিবাচক প্রচারণা চালানো হয়, এতে গণতন্ত্র শক্তিশালী হয় না। এর মাধ্যমে নৈরাজ্য আর মব ভায়োলেন্সের পরিবেশ তৈরি হয়, যা নিঃসন্দেহে গণতন্ত্রের যাত্রায় বাধা দেয়।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পুরো জাতি এখন ফেব্রুয়ারির নির্বাচনের জন্য অপেক্ষা করছে, যার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হবে। তবে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে গণমাধ্যমের স্বাধীনতাকে মূল্য দিতে হবে। “গণতন্ত্রে সব বিষয়ে একমত নাও হতে পারে, কিন্তু মতপ্রকাশের স্বাধীনতাকে অবশ্যই সম্মান করতে হবে,” বলেন তিনি।

রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে রাজনীতিকদের নিয়ে অপপ্রচার চালানো হয়, তাতে গণতন্ত্র শক্তিশালী হয় না। বিএনপি একটি প্রমাণিত রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বন্ধ থাকা পত্রিকাগুলো চালু করেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়াও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছিলেন।”

বিএনপি মহাসচিব বলেন, “কোনো দলের লেজুড়বৃত্তি না করে গণমাধ্যমকে নিজের শক্তিতে দাঁড়াতে হবে। তাহলেই অধিকার আদায় করা সম্ভব হবে।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ