দেশে মোট ভোটার প্রায় ১২ কোটি, ৩য় লিঙ্গের ৮৩৭ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে মোট ভোটার প্রায় ১২ কোটি, ৩য় লিঙ্গের ৮৩৭

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ

 

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার সংখ্যা ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের মোট ভোটার সংখ্যা ৮৩৭ জন।

জাতীয় ভোটার দিবসে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে প্রকাশিত হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকায় এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চূড়ান্ত হিসাবে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন। আর ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ১৮ শতাংশ। এর আগে হালনাগাদ শেষে সারাদেশে প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।

ইসির প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও জানা যায়, সারাদেশে হালনাগাদকালে মৃত ভোটার কর্তন হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৩ লাখ ৭৮ হাজার ৮৭২ জন ও নারী ভোটারের সংখ্যা ৮ লাখ ৩০ হাজার ২৫৭ জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ