দেশে যে আইনের শাসন আছে, এ রায় তারই প্রতিফলন: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়ার প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমি মনে করি বাংলাদেশে যে আইনের শাসন আছে, এটা তারই একটা প্রতিফলন।’
বুধবার (২ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের আলাপে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি মনে করি দেশে আইনের শাসন আছে এবং আইনের শাসনে এ মামলার বিচারের দায়িত্ব আদালতের ছিল। সেই দায়িত্ব আদালত সম্পন্ন করেছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তারেক ও জোবায়দাকে কারাদণ্ড দেন আদালত।
জনতার আওয়াজ/আ আ