দেশে সুবিচার নিরুদ্দেশ হয়ে গেছে : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে সুবিচার নিরুদ্দেশ হয়ে গেছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

যুগপৎ আন্দোলনের শরিক গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাসভবনে রাতে পুলিশি অভিযান এবং সেখান থেকে একজন নেতাকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ ঘটনায় আবারও প্রমাণিত হলো—দেশে সুবিচার নিরুদ্দেশ হয়ে গেছে। বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক মূলনীতির তোয়াক্কা না করে ক্ষমতার দম্ভে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে।’

বুধবার (২ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, জনমতকে উপেক্ষা করে দেশ শাসনের ফলে বর্তমান ভোটারবিহীন সরকার বিশ্বে উগ্র স্বৈরাচারের প্রতীকে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও কারান্তরীণ করা হচ্ছে, গায়েবি মামলায় মৃত মানুষকেও আসামি করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশের সামনে গাড়িতে আগুন দেয়, তারা কি ললিপপ খায় : রুমিন ফারহানা

তিনি আরও বলেন, জুলুম-নির্যাতনের অংশ হিসেবে গতরাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসভবনে পুলিশি অভিযান এবং সেখান থেকে একজন নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আবারও প্রমাণিত হলো- দেশে সুবিচার নিরুদ্দেশ হয়ে গেছে। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। দেশে বিরোধী দলগুলোর রাজনীতি করার ন্যূনতম সুযোগ রাখা হয়নি। আওয়ামী সরকার নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ভোগ করতেই দেশকে বিরাজনীতিকরণ করে যাচ্ছে ক্রমাগতভাবে।

তিনি দাবি করেন, তাদের এই স্বপ্ন কোনোদিনই পূরণ হতে দেবে না দেশের গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী মানুষ। বর্তমান শাসকগোষ্ঠীর সব চক্রান্ত রুখে দিবে জনগণ। তার প্রতিফলন ইতোমধ্যেই রাজপথে প্রতিফলিত হচ্ছে। রাজপথে বিরোধী দলের সব কর্মসূচিতে বিপুল জনসমাগমে এটি প্রমাণিত হচ্ছে যে, আর এক মুহূর্তের জন্যও এই অবৈধ শাসকগোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ।

মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী সরকার ভুলে গেছে যে, যুগে যুগে নিষ্ঠুর স্বৈরাচারদের ভাগ্যে কী পরিণতি ঘটেছে। আমি গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের বাসভবনে পুলিশি অভিযান এবং সেখান থেকে একজন নেতাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ